সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জটিল সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনের দ্বারা সৃষ্ট বাংলাদেশের বর্তমান জটিল পরিস্থিতি ও সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার ( ৩১ অক্টোবর) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণসংহতি আন্দোলনের জাতীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমাদের সবসময় একটা কথা মনে রাখতে হবে, এই দেশ আমাদের এই মানুষ আমাদের। তাদের ঐক্যবদ্ধ করে সমস্ত চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমরা বিভিন্ন দল করতে পারি, মত থাকতে পারে, কিন্তু বাংলাদেশের বিষয়ে– সবার আগে বাংলাদেশ।

অন্তর্বর্তীকালীন  সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, যা হওয়ার হয়ে গেছে। সমস্যাগুলো সমাধান করেন। যাতে সবাই একসঙ্গে নির্বাচনের দিকে এগোতে পারি এবং জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকব। কিন্তু নিজেরা যে সমস্যা তৈরি করেছেন তা থেকে বেরিয়ে আসতে হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর