মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেনের উদারতা, বৈধতা পাচ্ছেন বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

ইউরোপের অনেক দেশ যখন অভিবাসন প্রশ্নে কড়াকড়ি আরোপ করছে, তখন সম্পূর্ণ বিপরীত ও মানবিক পথে হাঁটল স্পেন। সোমবার (২৬ জানুয়ারি) স্পেন সরকার সে দেশে বসবাসরত প্রায় পাঁচ লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধ করার ঐতিহাসিক ঘোষণা দিয়েছে। 

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) মন্ত্রিসভায় বিশেষ ‘রাজকীয় ডিক্রি’ বা নির্বাহী আদেশের মাধ্যমে এটি অনুমোদিত হতে যাচ্ছে, যার ফলে কোনো সংসদীয় বিতর্ক ছাড়াই সরাসরি কার্যকর হবে এই প্রক্রিয়া।

স্পেন সরকারের এই সিদ্ধান্তকে ইউরোপের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় মানবিক ও অর্থনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে গৃহস্থালি কাজ থেকে শুরু করে হাই-টেক স্টার্টআপ—সব খাতের ‘অদৃশ্য’ শ্রমিকরা মূলধারার নাগরিক জীবনে প্রবেশের সুযোগ পাবেন।

বার্সেলোনা, মাদ্রিদ ও ভালেন্সিয়াসহ বিভিন্ন শহরে বসবাসরত হাজার হাজার দক্ষিণ এশীয় পরিবারের মাঝে এই ঘোষণা আনন্দের বন্যা বয়ে এনেছে। স্পেনে বসবাসরত প্রায় ৫০ হাজার বাংলাদেশির মধ্যে ১৫ থেকে ২০ হাজার প্রবাসী সরাসরি এই আইনের সুফল পাবেন বলে ধারণা করা হচ্ছে। এখন থেকে তারা বৈধ শ্রম চুক্তি, সরকারি স্বাস্থ্যসেবা এবং নির্বিঘ্নে দেশে যাতায়াতের সুযোগ পাবেন।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে নিরেট অর্থনৈতিক প্রয়োজনীয়তা। অন্তত ৫ লাখ মানুষকে বৈধ করার ফলে বছরে প্রায় ২ বিলিয়ন ইউরো কর ও সামাজিক নিরাপত্তা অনুদান সরকারি কোষাগারে জমা হবে। এছাড়া নির্মাণ শিল্প, কৃষি এবং বয়স্কদের সেবা খাতে চলমান তীব্র শ্রম সংকট কাটাতে এই ডিক্রি কার্যকর ভূমিকা রাখবে।

যেখানে ইতালি বা গ্রিস সীমিত আকারে কিছু সুযোগ দিয়েছিল, সেখানে স্পেনের এই সর্বজনীন ঘোষণা দেশটিকে ইউরোপের সবচেয়ে অভিবাসীবান্ধব দেশ হিসেবে নতুন করে প্রতিষ্ঠিত করল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর