রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

বাংলাদেশ বিনিয়োগের জন্য আদর্শ স্থান; চীনা ব্যবসায়ীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫, ৩:৫২ অপরাহ্ন

বাংলাদেশকে উৎপাদন হাব হিসেবে গড়ে তুলতে চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ রোববার (১ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে চীন-বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, চলতি বছর চীন ও বাংলাদেশের সম্পর্কের ৫০বছর পূর্ণ হবে। আমাদের এমন একটি ভবিষ্যৎ তৈরি করতে হবে, যেটি আকাশ ছোঁয়া। এখানে চীনের ১৫০ জন ব্যবসায়ী উপস্থিত রয়েছেন। এটি কেবলমাত্র শুরু, এই পথ দুই দেশের জন্য আরও বড় হবে। এ সময় বাংলাদেশ বিনিয়োগের জন্য আদর্শ স্থান বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, চীনা কোম্পানির বড় বিনিয়োগ দেশের রুপ পরিবর্তন করতে পারে। গত এপ্রিলে সফলভাবে বিজনেস সামিট আয়োজিত হয়েছিল। আজকে আবারও চায়না থেকে বড় ডেলিগেশন এসেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ দেশটির বিনিয়োগকারীদের সহায়তা করবে।

সম্মেলনে অন্যান্যের মধ্যে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বক্তব্য রাখেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর