বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

স্টার্টআপদের জন্য ১০ লাখ ডলার বিনিয়োগের ঘোষণা ইনসেপ্টার

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

স্টার্টআপদের জন্য ১০ লাখ ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে ইনসেপ্টা গ্রুপ

সোমবার (৭ এপ্রিল)  সকালে ‘নতুন যুগে তহবিল সংগ্রহ: বাজারের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া’ এক সেমিনারে ইনসেপ্টা গ্রুপের মালিক নাবিলা নওরিন এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

বিনিয়োগ সামিটের প্রথম দিনের স্টার্টআপ বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমের ওপর আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

ফয়েজ আহমেদ তৈয়্যব আরও বলেন, ইনসেপ্টা গ্রুপের এই ফান্ড স্টার্টআপদের জন্য, ইক্যুইটি, গ্র্যান্ড এবং লোন হিসেবে কিংবা যেকোনো ফরমেটে দেবেন। আমরা এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। কারণ এর আগে স্টার্টআপদের জন্য যে ফান্ডগুলো এসেছে তার প্রায় ৭৬ শতাংশ বিদেশি ফান্ড। তাই বাংলাদেশি কোম্পানিগুলো বাংলাদেশের স্টার্টআপদের ফান্ডিং করার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর