বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে চাই: মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৫:৪৩ অপরাহ্ন

২৪ পরবর্তী সময়ে আমরা এদেশে ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে চাই। ইসলামের মধ্যেই রয়েছে মুক্তি। এর বাইরে মুক্তি সম্ভব নয় বলে জানিয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম ।

আজ শনিবার (৪ অক্টোবর) ইসলামি আন্দোলন বাংলাদেশের এক কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

ফয়জুল করিম বলেন, ভাষার কারণে দেশ ভাগ হয়নি, এদেশ ভাগ হয়েছে মুসলমানদের জন্য। ৪৭ এ মুসলমানদের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল। ৭১-এ দেশ আলাদা হয়েছে, স্বাধীন হয়েছে ৪৭-এ। যার কারণে লাল সবুজের পতাকা উড়াতে সক্ষম হয়েছি আমরা। ৭১ পরবর্তী যারাই এদেশ শাসন করেছে, তারা কেউই ইসলামকে বাস্তবায়নের চিন্তা করেনি।

তিনি আরও বলেন, ২৪ পরবর্তী সময়ে আমরা এদেশে ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে চাই। ইসলামের মধ্যেই রয়েছে মুক্তি। এর বাইরে মুক্তি সম্ভব নয়।

ইসলামি আন্দোলন বাংলাদেশের এ নেতা বলেন, আজকে যারা ক্ষমতায় যেতে চায়, তারা ক্ষমতায় যাওয়ার আগেই ইসলামের বিরুদ্ধে কথা বলছে। মুসলমানদের চেতনাকে ধ্বংস করতে পারলে এই দেশে মুসলমানদের স্বাধীনতা থাকবে না।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর