বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাংলাদেশের ওপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার সংবাদটি গুজব: রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৩ অপরাহ্ন

বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা ভুয়া (গুজব) বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।

শনিবার (২০ সেপ্টেম্বর) একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত।

ইউএই ভিসা অনলাইন নামক যে ওয়েবসাইটে এ তথ্য দিয়েছে, সেটি সরকারি কোনো ওয়েবসাইট নয় বলে জানান প্রবাসী বাংলাদেশিরা। তারা বলেন, সেটি সাধারণ ভিসা ব্যবসায়ীর একটি ওয়েবসাইট। সেটা দেখে দেশের মিডিয়ার এ ধরনের সংবাদ কোনোভাবেই প্রবাসীদের কাম্য নয়।

এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, ‘সরকারিভাবে এরকম কোনো নোটিফিকেশন আমরা পাইনি। আমাদের কাছে মনে হয়েছে, এটা একটি দুরভিসন্ধিমূলক প্রচারণা।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর