বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নিষিদ্ধ ছাত্রলীগের ১২৮ নেতাকর্মী বহিষ্কার, বিচারের আওতায় আরও ৩০০

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৪:৩৬ অপরাহ্ন

২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ১২৮ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া অভিযুক্ত আরও ৩০০ জনকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

আজ রোববার (২০ জুলাই) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে অংশীজনদের সঙ্গে তফসিল সংক্রান্ত চূড়ান্ত সভা  শেষে এ তথ্য জানানো হয়।

তথ্যানুসন্ধ্যান কমিটির তদন্তের আলোকে ১২৮ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আরও অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া শাহবাগ থানায় দুটি মামলায় অভিযুক্ত ৩০০ জনকে  আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ে ছাত্রলীগের বিভিন্ন কমিটির অভিযুক্তদের চিহ্নিত ও আইনের আওতায় আনার প্রক্রিয়াও চলমান রয়েছে।

প্রথম দফায় ২৫ জুন পর্যন্ত মাত্র ৬টি অভিযোগ পড়েছে। এরপর অভিযোগ জমাদানের জন্য ৩১ জুলাই পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর