বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জুলাইয়ের রক্তের ত্যাগ সার্থক করতে চাঁদাবাজ-খুনিদের চিরতরে উৎখাত করতে হবে: পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৬:১৩ অপরাহ্ন

জুলাইয়ে রক্ত ও জীবন উৎসর্গের সার্থকতা নিশ্চিত করতে বাংলার জমিন থেকে চাঁদাবাজ, খুনি ও তাবেদারদের চিরতরে উৎখাত করতে হবে বলে মন্তব্য করেছেন  ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

তিনি বলেন, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট, খুনি, গুমকারী ও পাচারকারী পালিয়ে যায়। তাদের উৎখাতে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, চক্ষু হারিয়েছে বা পঙ্গুত্ব বরণ করেছে-তাদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।

আজ মঙ্গলবার (৫ জুলাই) বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী ও বিদেশি স্বার্থে কাজ করা তাবেদারদের দেশে কোনোভাবেই সহ্য করা হবে না। জুলাইয়ের চেতনা বাস্তবায়নে নতুন করে যেন কোনো সন্ত্রাসী মাথা উঁচু করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

রেজাউল করীম আরও বলেন, যে উদ্দেশ্য ও চেতনায় জুলাইয়ের সংগ্রাম হয়েছিল তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। দেশের অপশাসন ও দুঃশাসনের অবসান ঘটাতে রাজপথের লড়াই চলবে।

গণসমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতেয়াজ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা আরিফুল ইসলাম, কেএম শরীয়াতুল্লাহ, আবুল কাশেম, মাওলানা এবিএম জাকারিয়া, মুফতী রেজাউল করীম আবরার ও মুনতাসির আহমাদ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর