শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মেহেরপুরে মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৪ অপরাহ্ন

মেহেরপুরে মাদক মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার ( ১ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এএসএ নাসিম রেজা এ আাদেশ দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- টিপু সুলতান, স্বপন আলী, আবেদ আলী, জুয়েল রানা। তারা সবাই গাংনী উপজেলার করমদী গ্রামে বাসিন্দা। আর দণ্ডপ্রাপ্ত রাজিব সর্দার রাজশাহী জেলার বাঘা উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে রাজিব সর্দার ও জুয়েল রানা পলাতক রয়েছেন।

মামলার বিবরণীতে জানা গেছে, ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর ভোররাতে গাংনী উপজেলার আকুবপুর এলাকায় চেক পোষ্ট বসিয়ে একটি ট্রাকে তল্লাশী চালায় পুলিশ। এ সময় ট্রাক থেকে ৪৬০ বোতল অবৈধ ভারতীয় ফেনসিডিলসহ ৪ জনকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে জুয়েল রানা পালিয়ে যায়।

এ ঘটনায় গাংনী থানার এসআই আলী রেজা বাদী হয়ে ৫ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন আদালতে। আদালত স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা করে আর্থিক জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেন।

আসামিপক্ষের কৌশুলী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আজম খোকন ও রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন মেহেরপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ এস এম সাইদুর রাজ্জাক সাদ্দাম।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর