মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে দুই বোনের রক্তাত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫, ১:৪৪ অপরাহ্ন

রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকার মেট্রো ষ্টেশন সংলগ্ন একটি বাসার নিচতলার ফ্ল্যাট থেকে বয়স্ক দুই মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুইজন সম্পর্কে আপন বোন ছিলেন।

শুক্রবার (৯ মে) রাতে রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া তোরাব আলী মসজিদের পাশের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম ছিলেন বিআইডব্লিউটিএর প্রাক্তন কর্মী, স্বামীও সরকারি চাকরি করতেন।

মরিয়ম বেগমের মেয়ে নুসরাত জাহান সন্ধ্যায় বাসায় এসে ঘরে তালাবদ্ধ দেখতে পান। তালা খুলে দেখতে পান মা ও খালার রক্তাক্ত নিথর দেহ মাটিতে পড়ে আছে। পরে পুলিশকে জানালে ঘটনাস্থলে আসে সিআইডির ক্রাইম সিন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। রাত দেড়টার দিকে ময়নাতদন্তের জন্য দুইজনের মরদেহ নিয়ে যাওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে।
বাড়িতে নিহতের কোনো স্বজনকে পাওয়া না গেলেও তাদের পুর্বপরিচিত একজন জানান, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ভালো ছিলো। কী কারণে হত্যাকাণ্ড কিছুই ধারণা করতে পারছেন না তিনি।

মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রুমন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্রের আঘাতে তাদের খুন করা হয়েছে। হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করেছে পুলিশ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর