শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিয়ার ক্যাপ শাটার ভেঙে পড়লো কাভার্ডভ্যানের ওপর

সাভার প্রতিনিধি। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১:১৫ পূর্বাহ্ন

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণাধীন একটি পিলারের পিয়ারক্যাপের শাটার (নির্মাণসামগ্রী) ভেঙে পড়েছে একটি কাভার্ডভ্যানের ওপর। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে মহাসড়কটির আশুলিয়ার বলিভদ্র বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী। শাটারটি খুলে পড়ায় সড়কে যান চলাচলে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। পাশাপাশি নবীনগর-চন্দ্রা সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে ওপর থেকে সবকিছু ভেঙে পড়ে। পরে আশপাশে থাকা মানুষ ছুটে যায়। পাইপগুলো সড়কের মাঝ বরাবর পড়েছে। এতে নবীনগরমুখী লেনে থাকা একটি কাভার্ডভ্যানের ওপর একাংশ পড়ে। বাকি অংশ পদচারী-সেতুর ওপর পড়ে। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম  বলেন, ‘শাটার ভেঙে দুর্ঘটনার কবলে পড়া গাড়িটি সড়কের মাঝামাঝি অবস্থানে রয়েছে। যার কারণে উভয় সড়কে যান চলাচল কিছুটা ধীরগতিতে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। গাড়িটি সড়ক থেকে সড়িয়ে নেওয়ার কাজ চলছে। বড় ধরনের কোনও ঘটনা ঘটেনি।’

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক  শফিকুল ইসলাম বলেন, ‘রাত ৮টার দিকে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ফুটপাতে ধাক্কা লাগে। পরে বিমের পাইপে ধাক্কা লাগার পরে শাটারের একটা পার্ট খুলে কাভার্ডভ্যানের ওপরে পড়ে। আমাদের ক্রেন আছে ওখানে। সব রেসকিউ করা হচ্ছে। এতে এই বিমের কিংবা রাস্তার অথবা কোনও মানুষের কোনও ধরনের ক্ষতি হয়নি।’

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন  বলেন, সড়কের যান চলাচল স্বাভাবিক হওয়ার পর্যায়ে রয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে বলে জানান তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর