বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পুলিশের ৯ কর্মকর্তার রদবদল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৫:০৯ অপরাহ্ন

বাংলাদেশ পুলিশের ৯ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। যাদের মধ্যে তিনজন অতিরিক্ত পুলিশ সুপার এবং ছয়জন সহকারী পুলিশ সুপার (এএসপি) রয়েছেন।

শনিবার (২৬ জুলাই) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সাক্ষরিত প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

৩৫৪৬

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামানকে কুড়িগ্রাম, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদকে পিবিআই, লিয়েন শেষে পুলিশ সদরদপ্তরে রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার মো. রিফাত বাশার তালুকদারকে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়েছে।

তাছাড়া এপিবিএনের সহকারী পুলিশ সুপার আবদুল হাদীকে সিআইডিতে, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার তানভীর রহমানকে বগুড়ার গাবতলী সার্কেলে, ডিএমপির এসি রাজিব গাইনকে এপিবিএনে, সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-মামুনকে খুলনা পিটিসি, র‌্যাবের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেনকে বগুড়ার আদমদিঘী সার্কেলে এবং ব্রাহ্মণবাড়িয়া সরাইল সার্কেলের এএসপি তপন সরকারকে র‌্যাবে পদায়ন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর