বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দুদকের ৪ কর্মকর্তাকে পদোন্নতি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭:৫২ অপরাহ্ন

দুর্নীতি দমন কমিশন (দুদক)  চার কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি দিয়েছে।

আজ সোমবার (২৩ জুন) সংস্থাটির প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) দাউদ হোসেন চৌধুরীর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের বর্ণিত কর্মকর্তাদের ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ এর ৫ম গ্রেডে ‘পরিচালক’ পদে পদোন্নতি দেয়া হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- মো. হেলাল উদ্দিন শরীফ, মো. রফিকুল ইসলাম, মো. ফজলুল হক ও মোহা. নূরুল হুদা। তারা প্রত্যেকে বর্তমানে দুদকের প্রধান কার্যালয়ে উপপরিচালক পদে কর্মরত।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর