বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাংবাদিকতার আড়ালে অপরাধ করলে মুক্তি নেই: তথ্যমন্ত্রী স্বপন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬, ৬:১১ অপরাহ্ন

 সাংবাদিকতার আড়ালে অপরাধ করলে তা থেকে মুক্তির উপায় নেই বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ।

তিনি বলেন, বিগত সময়ে ফ্যাসিবাদের বিপক্ষে যেমন সাংবাদিকতা ছিল, তেমনি ফ্যাসিবাদের পক্ষে বয়ান তৈরির সাংবাদিকতাও ছিল।

আজ সোমবার (৪ মে) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সত্যজিৎ রায় চলচিত্র উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কারাগারে থাকা সাংবাদিকদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় গ্রেপ্তারকৃত সাংবাদিকদের দেশের প্রচলিত আইনে বিচার হবে। কারাগারে থাকা কিছু সাংবাদিকের বিরুদ্ধে ফ্যাসিবাদ আমলে গণতান্ত্রিক সংগ্রামের ওপর অত্যাচার-নির্যাতনে সহযোগিতার অভিযোগ রয়েছে। এ ছাড়া বিগত অন্তর্বর্তী সরকারেরও অভিযোগ রয়েছে কিছু সাংবাদিকের বিরুদ্ধে।

তিনি বলেন, আবার অনেকে স্বাধীনভাবে সাংবাদিকতা করার চেষ্টা করেছেন। মূল্যবোধের ঘাটতির কারণে শাসকরা যেভাবে দেশকে অধঃপতনের দিকে নিয়ে গিয়েছিল, সেই অভিজ্ঞতার আলোকে বর্তমান সরকার দেশ পরিচালনা করছে। বিগত সময়ে সাংবাদিকতাকে যেভাবে জনগণের বিপক্ষে ব্যবহার করা হয়েছে, সেটি গবেষণার দাবি রাখে।

তথ্যমন্ত্রী বলেন, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে সাংবাদিকদের জন্য যেটা ন্যায্য সেটা গ্রহণ করব। আইনের বাইরে কারও কোনো ক্ষতি হতে দেব না।

পরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান প্রমুখ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর