বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা ঘিরে সংঘর্ষ, উপাচার্যসহ আহত ১৪

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে উপাচার্যসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডের নবনির্মিত বিটাক ভবনের কাছে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফুটবল খেলার সময় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফয়সালের বাকবিতণ্ডা হয়। পরে ফয়সাল বিষয়টি তার ব্যাচের গ্রুপে জানালে আরও কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে আসে। এক পর্যায়ে মারামারিতে তিনজন শিক্ষার্থী আহত হন।

এ ঘটনার পর দুই বিভাগের শিক্ষার্থীরা আলাদা জায়গায় জড়ো হয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি শান্ত করতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম ঘটনাস্থলে গেলে তিনিও ইটপাটকেলের আঘাতে আহত হন। সহকারী প্রক্টর আলমগীর হোসেন এবং প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। আগামীকাল দুই বিভাগের শিক্ষার্থীদের নিয়ে বসে সমাধানের চেষ্টা করা হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর