বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

প্রধান উপদেষ্টার কাছে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগপত্র জমা; কার্যকর তফসিল ঘোষণার ক্ষণে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯ অপরাহ্ন

 দুই ছাত্র উপদেষ্টা  আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ।  

আজ বুধবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে  যমুনায়  সংবাদ সম্মেলনে বিষয়টি জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, আজ বিকাল ৫ টায়  উপদেষ্টা  আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও  মাহফুজ আলম প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এবং প্রধান উপদেষ্টা তা গ্রহন করে ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়েছেন।

তিনি আরও বলেন, তফসিল ঘোষণার সাথে সাথে পদত্যাগপত্র কার্যকর হবে।

এর আগে দুপুরে একটি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ পদত্যাগ করা প্রসঙ্গে বলেছিলেন, ‘এটা আমার বলার এখতিয়ার নেই, সেটা মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানিয়ে দেয়া হবে। সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে।

তিনি নির্বাচন করবেন বলে ওই সংবাদ সম্মেলনে জানান। তবে কোথা থেকে বা কোন দল থেকে করবেন, তা পরিষ্কার করেননি।

যদিও তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন বলে আগেই জানিয়েছিলেন। কিছুদিন আগে তিনি কুমিল্লা থেকে পরিবর্তন করে ঢাকা-১০ এলাকার ভোটার হয়েছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ই অগাস্ট ছাত্রদের প্রতিনিধি হিসাবে উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রথমে তিনি শ্রম উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেন। পরবর্তীতে যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পান।

অন্যদিকে মাহফুজ আলম প্রথমে উপদেষ্টার মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন। পরে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়ক হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হন মাহফুজ আলম।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর