বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বাসস এমডির অপসারণ দাবি জানিয়েছে বিএফইউজে ও ডিইউজে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদের অবিলম্বে অপসারণ দাবি করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা। একইসঙ্গে বিগত ১৬ বছর বাসস-এ শত শত কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের তদন্তের দাবি জানিয়েছে তারা।
বৃহস্পতিবার(২০ মার্চ) পুরানা পল্টনস্থ বাসস কার্যালয়ের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তারা।
ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিইউজে’র সাধারণ সম্পাদক খুরশীদ আলম, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, ডিইউজে সহসভাপতি কবি রফিক মোহাম্মদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, বিএফইউজে নির্বাহী সদস্য আবু হানিফ, ডিইউজের দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, নির্বাহী সদস্য নিজাম উদ্দিন দরবেশ, ফখরুল ইসলাম, ডি এম আমিরুল ইসলাম অমর, শাখাওয়াত ইবনে মঈন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
সভা শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড়, তোপখানা রোড হয়ে জাতীয় প্রেস ক্লাবে এসে শেষ হয়।
সভায় বাসসের এমডি ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদকে দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোসর অভিহিত করে বলা হয়, তার স্বেচ্ছাচারিতা, অনিয়ম শেখ হাসিনার ফ্যাসিবাদী আমলকেও হার মানিয়েছে।
সাংবাদিক নেতারা বলেন, বাসস এমডির বিগত ৬ মাসের কর্মকাণ্ড বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে। সাংবাদিক ইউনিয়ন ও দীর্ঘ আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়া সিনিয়র নেতাদের চরিত্র হননের মতো ন্যক্কারজনক ঘটনায় মেতে উঠেছে রঙ বদলানো ফ্যাসিবাদের এ প্রেতাত্মা।
তারা বাসস পরিচালনায় মাহবুব মোর্শেদের অযোগ্যতা এবং ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে আঁতাতের ফলে সৃষ্ট অরাজকতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা বর্তমান সরকারের নীতি ও আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা করার পরও ডিইউজের দাবি মোতাবেক মাহবুব মোর্শেদকে বাসস থেকে অপসারণ না করায় তীব্র নিন্দা ও ক্ষোভপ্রকাশ করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর