বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা ও প্রোপাগান্ডা’: রুহুল কবির রিজভী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগকে ‘মিথ্যা’ এবং ‘হাইপার প্রোপাগান্ডা’ হিসেবে আখ্যায়িত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শনিবার (২৪ জানুয়ারি) বনানী কবরস্থানে প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এই দাবি করেন।

রিজভী জানান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তোলা এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, তারেক রহমান নির্বাচন কমিশনের প্রতি সম্মান জানিয়ে তার উত্তরবঙ্গ সফর স্থগিত করেছিলেন এবং বর্তমানে কমিশনের সকল নিয়ম মেনেই দলীয় কার্যক্রম ও প্রচারণায় অংশ নিচ্ছেন।

রিজভী দাবি করেন, তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াতে এই অপপ্রচার চালাচ্ছে।

এ সময় আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে তিনি বলেন, ওয়ান ইলেভেন ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার কারণেই অকালে প্রাণ হারিয়েছেন আরাফাত রহমান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর