শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি, ডিন ও বিভাগীয় প্রধানদের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ২:৪৬ পূর্বাহ্ন
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস। ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উপাচার্য, সকল ডিন এবং বিভাগীয় প্রধানগণ একযোগে পদত্যাগ করেছেন।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের কাছে তারা একযোগে পদত্যাগ করেন।

জানা যায়,  একজন ছাত্রীর বাবার মৃত্যুজনিত কারনে  একটি সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণের আবেদন নিয়ে উপাচার্যের কাছে যাওয়ার পর হেনস্থার শিকার হন । উপাচার্য প্রকৌশলীদের একটি আন্তর্জাতিক সেমিনারে থাকায় প্রথম দিন ছাত্রীর সাথে দেখা করতে পারেননি। এরপর ছাত্রী তার ব্যক্তিগত ডাক্তারের কাছ থেকে একটি মৃত্যুর সনদ নিয়ে যান, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশ্নবিদ্ধ করে। এ ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা এর প্রতিবাদে আন্দোলন শুরু করে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রথমে শিক্ষার্থীরা একজন বিভাগীয় প্রধানের পদত্যাগ চেয়েছিল, কিন্তু পরবর্তীতে কিছু রাজনৈতিক নেতার প্ররোচনায় এই আন্দোলন উপাচার্যের পদত্যাগের দিকে মোড় নেয়। এই আন্দোলনকে কেন্দ্র করে শনিবার (২৬ এপ্রিল) মাদানী অ্যাভিনিউস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনভর উত্তেজনা বিরাজ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সকল ডিন ও বিভাগীয় প্রধানরা একযোগে  পদত্যাগপত্র জমা দেন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক আবুল কাশেম মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। তবে জনসংযোগ বিভাগের পরিচালক আবু সায়াদাত জানান, একজন শিক্ষার্থীর একটি ছোট বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীরা আন্দোলন করায় উপাচার্য, সকল ডিন ও বিভাগীয় প্রধানরা ট্রাস্টি বোর্ডের কাছে পদত্যাগ করেছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর