শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হেরে ধানের শীষের প্রার্থীকে অভিনন্দন জানালেন শিশির মনির বিএনপি সরকার গঠন করলে ইশতেহার বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমিরের কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট গ্রহণে আমরা সন্তুষ্ট: নাহিদ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ইসির কৃতজ্ঞতা, শুক্রবার বিশেষ দোয়ার আহ্বান সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট: জামায়াত আমির বাংলাদেশের নির্বাচন: ফলাফলের পরই পরবর্তী পদক্ষেপ নেবে ভারত নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি কুমিল্লা-৪: বেসরকারিভাবে নির্বাচিত হাসনাত আব্দুল্লাহ রমজানের আগেই ক্ষমতা হস্তান্তর: আসিফ নজরুল

রোজায় সুস্থ থাকতে ৭ করনীয়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন

রোজার মাসে খাওয়া ও ঘুমের রুটিনে ছন্দ পতন ঘটে। এই সময় সচেতন না থাকলে তাই শারীরিক জটিলতার ঝুঁকি বাড়ে। এছাড়া ইফতারে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খাওয়া, কম শারীরিক পরিশ্রম করার কারণেও গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা বাড়ে। রোজা রেখে সুস্থ থাকতে চাইলে কিছু বিষয়ের প্রতি মনোযোগ দেওয়া খুবই জরুরি। 

  1. সাহরি খাওয়া বাদ দেবেন না। কারণ ইফতার পর্যন্ত সারাদিনের জন্য শক্তি দেবে সাহরির সময় খাওয়া খাবার। সাহরিতে শাকসবজি, শর্করা যেমন পুরো শস্যের চাল বা পুরো গমের রুটি এবং প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মুরগির মাংস মুরগির মাংস খান।
  2. ইফতারের পর থেকে সাহরি পর্যন্ত সময়ের মধ্যেই আপনাকে সারাদিনের চাহিদা অনুযায়ী পানি খেয়ে ফেলতে হবে। ৮ থেকে ১০ গ্লাস পানি খান এই সময়ে। সঙ্গে রাখবেন পানিজাতীয় খাবার ও ফল। ইফতারে বেশি করে খেতে পারেন শসা ও তরমুজ। এগুলোতে প্রচুর পরিমাণে পানি থাকে। সঙ্গে থাকতে পারে শরবত। তবে অনেকে সাহরি শেষ করে একবারে অনেক পানি খেয়ে ফেলেন। এটা করবেন না। বারবার পরিমিত পরিমাণে খাবেন পানি।
  3. ইফতারে শর্করা গ্রহণ সীমিত করুন। বিশেষ করে মিষ্টি খাবার এবং পানীয় যেমন কেক, মিষ্টি বা কোমল পানীয়। চিনি মেশানো ফলের রস খাওয়াও অনুচিত।
  4. অনেকেই সারাদিন রোজা রেখে ইফতারে খান তেলে ভাজা খাবার। এতে গ্যাস্ট্রিকের মতো সমস্যা বাড়ে। খেজুর, সবজি, স্যুপ রাখতে পারেন ইফতারে। পাশাপাশি খান মাংস ও বিভিন্ন ফল।
  5. ধীরে ধীরে খান। সারাদিন রোজা রেখে ইফতারে তাড়াহুড়া করে অনেক খাবার খাবেন না। ইফতারে অতিরিক্ত খাওয়া গ্যাস্ট্রিক ও অস্বস্তির কারণ হতে পারে।
  6. ইফতারের পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন।
  7. লবণের পরিমাণ বেশি এমন খাবার এড়িয়ে চলুন। প্রসেসড ফুড এড়িয়ে চলুন রোজায়।

তথ্যসূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর