শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার চরম উদ্বেগ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন

২০২৬  টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিপা ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। বিশ্বকাপ নিয়ে কোনো ঘোষণা না দিলেও সতর্ক অবস্থানে রয়েছে দেশ দুটি। নিপা ভাইরাস প্রতিরোধে বিমানবন্দরে বাড়তি নজরদারির পাশাপাশি দেশজুড়ে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা। এদিকে  পশ্চিমবঙ্গসহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে আতঙ্ক ছড়িয়েছে এই ভাইরাস। 

মূলত, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে সময় বাকি আর মাত্র কয়েকদিন। ৭ ফেব্রুয়ারি থেকে পর্দা উঠবে বিশ্বকাপ আসরের। বাংলাদেশের বিশ্বকাপ বর্জনের পর এবার নিপা ভাইরাস প্রদুর্ভাবে আলোচনার কেন্দ্রে ভারত।

এমন অবস্থায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ইস্যুতে নতুন কোনো ঘোষণা না এলেও এই ভাইরাস রোধে নজরদারি বাড়িয়েছে দেশটি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরগুলোতে বাড়ানো হয়েছে বাড়তি নজরদারি। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার জানিয়েছেন অস্ট্রেলিয়া সরকার এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

নিপা ভাইরাস বাদুড় থেকে সংক্রমিত হয়। কোভিডের মতো দ্রুত সংক্রমণ না ছড়ালেও সতর্ক থাকার পরামর্শ অস্ট্রেলিয়া সরকারের। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল- সিডিসি বলছে ঘনিষ্ঠ যোগাযোগ ছাড়া মানুষ থেকে মানুষে এই রোগ ছড়ানোর হার তুলনামূলক কম।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে পুরোপুরি তৈরি ভারত। তবে নিপা ভাইরাসের চোখ রাঙানি উপেক্ষা করে টুর্নামেন্ট আয়োজন করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে দেশটির সামনে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর