বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১২:১২ অপরাহ্ন

পবিত্র হজের  প্রথম ফ্লাইটটি আজ দিবাগত মঙ্গলবার রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে। এ বছর ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি মুসল্লি সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। প্রথম দিনে ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবেন।

আজ সোমবার (২৮ এপ্রিল) ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

এবার ৫ হাজার ২০০ জন হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

হজ ব্যবস্থাপনাকে নির্বিঘ্ন করতে সরকারি পর্যায়ে ১১২ জন এবং বেসরকারি পর্যায়ে ১ হাজার ৭৪৩ জন গাইড দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৭০ জন মোয়াল্লেম হজযাত্রীদের সার্বিক সহায়তা করবেন।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া জানান, ‘শাহজালাল কেন্দ্রিক হজযাত্রীরা যেন কোনও ধরনের বিড়ম্বনার শিকার না হন তার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের বিমানবন্দরেই সৌদি অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্ন হবে। এতে করে সেখানকার বিড়ম্বনা বা দুর্ভোগ এড়ানো সম্ভব হবে।’

তিনি বলেন, ‘হজযাত্রীদের যাতে কোনও ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্য আমাদের টিম কাজ করছে।’

এদিকে, হজ যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ তিনটি এয়ারলাইনস। ৩১ মে পর্যন্ত হজের ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।

এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১৮টি হজ ফ্লাইট, সাউদিয়া ৮০ এবং নাস এয়ারলাইনস ৩৪টি হজ ফ্লাইট পরিচালনা করবে। ফিরতি ফ্লাইটের সংখ্যা যথাক্রমে বিমান ১০৯, সাউদিয়া ৭৯ এবং নাস ৩৪টি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও ড. সাফিকুর রহমান বলেন, ‘এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। হজযাত্রীরা যাতে কোনও সমস্যায় না পড়েন তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর