শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান লিখতে হবে: আখতার হোসেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৪:১৬ অপরাহ্ন

পরিবর্তন টেকসই করতে হলে নতুন করে সংবিধান লিখতে হবে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এটি করতে হবে। তবে এতে কেউ কেউ বাঁধা দিচ্ছেন, যা আমাদের মাঝে ধোঁয়াশা তৈরি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ।

আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, মৌলিক সংস্কারের রূপরেখায় গণপরিষদ নির্বাচনের কথা বারবার বলেছি। নির্বাচন যেকোনো সময় অনুষ্ঠিত হতে পারে তবে এর ধরন নির্দিষ্ট করা প্রয়োজন। ফ্যাসিবাদীর সংবিধান দিয়ে নির্বাচন হলে আবারও স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে। নতুন সংবিধান বাস্তবায়ন করে সেই অনুযায়ী নির্বাচন করতে হবে। অন্যথায় ভোটের দিকে গেলে গণতন্ত্র বাস্তবায়ন হবে না।

এনসিপির এই নেতা আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও নতুন সংবিধান নিয়ে বিএনপির আপত্তি রয়েছে। তারা সংস্কারের জন্য কতটা আগ্রহী তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিএনপি প্রতারণার পথে এগোচ্ছে কি না সেই প্রশ্ন রাখতে চাই। নতুন সংবিধানে সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত হলে সেটিকে আর কোর্ট চ্যালেঞ্জ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই সনদ প্রসঙ্গে আখতার হোসেন বলেন, জুলাই সনদে ক্ষমতার ভারসাম্য এনে বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা হবে বলে সবাই আশাবাদী ছিল। তবে এই সনদের বাস্তবায়ন কীভাবে হবে তা পরিষ্কার নয়। সংসদ কাঠামো, উচ্চকক্ষ, রাষ্ট্রপতির ক্ষমতা, নারী নেতৃত্বসহ সংবিধান সম্পর্কিত বিভিন্ন বিষয় পরবর্তী দলের হাতে ছেড়ে দেয়ার প্রবণতা দেখা যাচ্ছে। কিন্তু তাতে টেকসইভাবে সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে না।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর