শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সচিব খোরশেদা ইয়াসমীন ওএসডি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৫ জুন, ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব খোরশেদা ইয়াসমীনকে অবসরোত্তর ছুটিতে গমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। 

মঙ্গলবার(২৪জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত অপর এক প্রজ্ঞাপনে সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত ৭ জন কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে  প্রেষণে নিয়োগের নিমিত্তে তাদের চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ জহিরুল কাইউমকে সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে ইকোনমিক মিনিস্টার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব  এলিশ শরমিনকে ব্রাজিলে বাংলাদেশ দূতাবাসে  কমার্শিয়াল কাউন্সেলর, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব ফাতেমা জোহরাকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে  বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে কমার্শিয়াল কাউন্সেলর, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মো. আকরাম আলীকে তুরস্কে(আঙ্কারা) বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সেলর, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের পরিচালক মো. নাজমুল হককে দক্ষিণ কোরিয়ায়(সিউল) বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সেলর, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাখাওয়াত হোসেনকে কানাডা(অটোয়া) বাংলাদেশ হাই কমিশনে  প্রথম সচিব (বাণিজ্যিক) এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব রিদওয়ানুর রহমানকে চীনে (কুনমিং) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে প্রথম সচিব(বাণিজ্যিক) পদে প্রেষণে নিয়োগের  নিমিত্তে তাদের চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর