বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলাকারী কয়েকজন পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন

‘মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত নয়ন-পিয়াসসহ কয়েকজন পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে। তারা দেশে ফিরলে তাদের ঠিকানা হবে কেরানীগঞ্জ কারাগার বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।’

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালপুর গ্রামে  পুলিশের অস্থায়ী ক্যাম্প ঘুরে দেখার পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা একটা ঘোষনা দিয়েছি যে অবৈধ অস্ত্রের ব্যাপারে আপনারা আমাদের খবর দেন, তাইলে আমরা ধরে ফেলবো। যারা খবর দেবে তাদের আমরা ওইটা (পুরষ্কার) পরিশোধ করবো এবং আপনাদের পরিচয় গোপন রাখবো।’

পরিদর্শনকালে ক্যাম্পের সার্বিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ডিআইজি ঢাকা রেঞ্জ রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মো. সামসুল আলম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, ওসি আনোয়ার আলম আজাদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর