বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫, ৬:১৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেয়, তাহলে তা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে মারাত্মকভাবে অস্থিতিশীল করে তুলতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এক বিবৃতিতে এ কথা বলেছেন।আজ বুধবার (১৮ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াবকভ বলেন, “ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আমরা কঠোরভাবে সতর্ক করছি। এমনকি এ ধরনের কোনো চিন্তাও যেন না করা হয়, সেটি নিয়ে ওয়াশিংটনকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।”

তিনি জানান, চলমান ইসরায়েল-ইরান উত্তেজনার মধ্যে রাশিয়া উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ রক্ষা করছে। শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে মস্কো অব্যাহতভাবে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও জানান রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে উঠেছে। ছয় দিন ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে টানা আকাশযুদ্ধ। উভয় দেশই একে অপরের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এই পটভূমিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া হলে তা আরও বিস্তৃত সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মস্কো।

রাশিয়ার মতে, ওয়াশিংটনের এমন পদক্ষেপ শুধু ইসরায়েল-ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। তাই দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে দেশটি।বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই বার্তা কেবল যুক্তরাষ্ট্র নয়, পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি সতর্কতা হিসেবে দেখা যেতে পারে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর