শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে হবে : নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৮:১৩ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি, এই লড়াইয়ে আমরা জিতবো। 

তিনি বলেন, ‘আমরা জানি, সামনে আরো একটি লড়াই আসছে। আমরা সে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। সাহসিকতার সঙ্গে সে লড়াই মোকাবিলা করতে হবে।’

আজ শুক্রবার (১৮ জুলাই) মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক চত্বরে বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে জুলাই পদযাত্রার পথসভায় নাহিদ ইসলাম একথা বলেন।

নাহিদ বলেন, ‘গোপালগঞ্জে ফ্যাসিবাদীরা হামলা করেছে। আরো হামলা হবে। কিন্তু আমাদের দমন করা যাবে না। পাড়ায় পাড়ায় প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলতে হবে।’

তিনি সকলকে সরব হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘নতুন বাংলাদেশ নির্মাণে আমাদের আরো লড়াই করতে হবে। আমরা প্রতিবাদ করতে শিখেছি। আমরা আমাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করেই ঘরে ফিরবো।

নাহিদ ইসলাম বলেন, দেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী হচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্যের বেহাল দশা। যাতায়াত ব্যবস্থা নাজুক, কর্মসংস্থান নেই। এসব বাধা ও সমস্যার সমাধান করে জনগণ এখন মাথা উঁচু করে দাঁড়াতে চায়।

এনসিপি’র মুন্সীগঞ্জের প্রধান সমন্বয়কারী মাজেদুল ইসলামের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন- উত্তারঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন- সদস্য সচিব আক্তার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর