শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আগামীতে বাংলাদেশ-ভুটান সম্পর্ক আরও সুসংহত হবে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

আগামী দিনে বাংলাদেশ ও ভুটানের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী ও সুসংহত হবে। সেইসাথে, যে সরকারই আসুক ভুটান তার সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

রোববার (২৩ নভেম্বর) রাতে ঢাকাস্থ ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ভুটানের প্রধানমন্ত্রী ড্যাশো শেরিং তোবগে এবং বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের মধ্যে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন অত্যন্ত গণতান্ত্রিক পরিবেশে হবে আর বাংলাদেশে ভুটানের সম্পর্ক অত্যন্ত হৃদ্যতাপূর্ণ হবে। বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খাঁন এবং ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

দ্বিপাক্ষিক স্বার্থ, আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে বলে দলীয় সূত্র জানা যায়। বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে বলেও জানান তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর