বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

‘ভূমিকম্প পরবর্তী ভবন সুরক্ষা স্ক্যান’ সেবা চালু করলো জামায়াত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

সম্প্রতি পরপর কয়েকটি ভূমিকম্পের পর উদ্বিগ্ন উৎকণ্ঠায় দেশের মানুষ। এই উৎকণ্ঠা মাথায় রেখে ভবনের ঝুঁকি মূল্যায়ন সেবা চালু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

বুধবার (২৬ নভেম্বর) দলের আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড পেজ থেকে এই তথ্য জানানো হয়।

আমির জানান, ভূমিকম্পের পর যদি ভবন, দোকানে ফাটল বা দৃশ্যমান ক্ষতি, হেলে যাওয়া বা বেঁকে যাওয়া, অস্বাভাবিক শব্দ বা কম্পন দেখা যায়, তবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভিজ্ঞ সিভিল ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে একটি বিশেষ দল তা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। এই সেবার নাম দেয়া হয়েছে,  “ভূমিকম্প পরবর্তী ভবন সুরক্ষা স্ক্যান”।

দলের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে এই সেবা ঢাকা সিটি কর্পোরেশন এবং পার্শ্ববর্তী এলাকায় প্রদান করা হচ্ছে। এই সেবার আওতায় ভবন মালিকদের যেসব সুবিধা দেয়া হবে, ভবনের প্রাথমিক ঝুঁকি মূল্যায়ন, প্রয়োজনবোধে সাইট ভিজিট ও পরিদর্শন, দৃশ্যমান ক্ষতি এবং সম্ভাব্য বিপদের চিহ্ন নির্ণয়, নিরাপত্তা নির্দেশনা ও জরুরি করণীয় সম্পর্কে পরামর্শ, ভিডিও ডকুমেন্টেশন ও প্রাথমিক রিপোর্ট, প্রয়োজনবোধে এক্সপার্ট প্যানেলের যাচাইকৃত ফাইনাল রিপোর্ট প্রদান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর