বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাভার মডেল থানার ওসির গাড়িতে আগুন মার্কিন ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন এল-সাইয়েদ পুলিশ ফাঁড়িতে নিজ পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা যুক্তরাষ্ট্রের আইনসভার দুই কক্ষেরই নিয়ন্ত্রণ নিলো ডেমোক্র্যাটিক পার্টি শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা কর্মসূচি বাংলাদেশে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বর থেকে পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন

যুক্তরাষ্ট্রের আইনসভার দুই কক্ষেরই নিয়ন্ত্রণ নিলো ডেমোক্র্যাটিক পার্টি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৪:২৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আইনসভার উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভসে নিয়ন্ত্রণ নিয়েছে নিয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। খবর সিএনএন

সিনেটে ১০০ আসনের মধ্যে ৯৫টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ৪২টি আসনে জয় পেয়েছে রিপাবলিকান। ডেমোক্রেটরা জয় পেয়েছে ৫৩টি আসনে।

নিম্নকক্ষেও ডেমোক্র্যাটদের বড় জয় এসেছে। ৪৩৫টি আসনের এই পরিষদে ম্যাজিক ফিগার বা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮টি আসন।

ডেমোক্র্যাটরা এরই মধ্যে ২২০টি আসনে জয় নিশ্চিত করেছে। বিপরীতে রিপাবলিকানদের ঝুলিতে গেছে ১২৮টি আসন। এর মাধ্যমে মার্কিন আইনসভার দুইকক্ষেরই নিয়ন্ত্রণ নিয়েছে ট্রাম্পবিরোধীরা।

বিশ্লেষকদের মতে, এবারের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল হোয়াইট হাউসে বর্তমান ট্রাম্প প্রশাসনের নীতিমালার কার্যকারিতা এবং আইনি পদক্ষেপের গতি-প্রকৃতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

এদিকে, নির্বাচনের ফল মেনে নেওয়া ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি জানান, ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতেও প্রস্তুত তিনি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১০টার কিছু আগে হোয়াইট হাউসে দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘আমরা ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করব। তাদের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছি। আশা করি, কোনো একটা সমাধানে পৌঁছাতে পারব।’

নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাব্য হারের কারণ হিসেবে ট্রাম্প বলেছেন, তিনি নিজে প্রার্থী ছিলেন না। এছাড়া দক্ষিণ ক্যারোলাইনার রিপাবলিকান সিনেটর ডারলিন গ্রাহাম এবং টেক্সাসের রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েও তার কোনো অনুশোচনা নেই।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর