বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাভার মডেল থানার ওসির গাড়িতে আগুন মার্কিন ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন এল-সাইয়েদ পুলিশ ফাঁড়িতে নিজ পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা যুক্তরাষ্ট্রের আইনসভার দুই কক্ষেরই নিয়ন্ত্রণ নিলো ডেমোক্র্যাটিক পার্টি শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা কর্মসূচি বাংলাদেশে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বর থেকে পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন

কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন হুমায়ুন কবির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১:১৭ অপরাহ্ন

কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনের (সিএইচওজিএম) প্রাক্কালে আয়োজিত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। 

অ্যান্টিগুয়া ও বারবুডার সেন্ট জন’স-এ আয়োজিত এই বৈঠকে কমনওয়েলথের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানরা আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় আয়োজিত এই বৈঠকে অংশ নিচ্ছেন। বৈঠকে কমনওয়েলথের বিভিন্ন সংস্থা ও ফোরামের অগ্রগতি পর্যালোচনা এবং সংস্থাটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে।

‘একটি সমৃদ্ধ কমনওয়েলথের জন্য অংশীদারত্ব ও বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ১ থেকে ৪ নভেম্বরের ২৮তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে (সিএইচওজিএম) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে গতকাল সন্ধ্যায় সেন্ট জনসে পৌঁছান হুমায়ুন কবির।

পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের উচ্চপর্যায়ের নির্বাহী অধিবেশন এবং সরকারপ্রধানদের পর্যায়ের বৈঠকে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া সম্মেলনের ফাঁকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর