বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাবি কমিটি ঘোষণা, কোথাও নেই কাদের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১১:০২ অপরাহ্ন

‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’-এর পুনর্গঠনের মাধ্যমে নবগঠিত ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’ তাদের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কমিটি ঘোষণা করেছে। তবে, নতুন করে ঘোষিত কমিটিতে কোনো পদ পাননি ‘বাগছাসের’ ঢাবি শাখার আহ্বায়ক ও ডাকসুর ভিপিপ্রার্থী আব্দুল কাদের।

সংগঠনটির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় কমিটিতে জাহিদ আহসান সভাপতি এবং আবু বাকের মজুমদার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে আবু তৌহিদ মো. সিয়াম (উত্তরাঞ্চল) ও মহির আলম (দক্ষিণাঞ্চল) মনোনীত হয়েছেন।

অপরদিকে, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ কমিটিও অনুমোদন করা হয়েছে।

এই কমিটিতে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী সভাপতি এবং আল আমিন সরকার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. সাইফুল্লাহ।

বার্তাপ্রেরক ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার জানান, কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ তালিকা আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রকাশিত হবে।

একইসঙ্গে, ঢাবি সংসদ কমিটিকেও আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর