শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন দিনের সরকারি সফরে ঢাকায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৩:৫৬ অপরাহ্ন

তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম।

ঢাকায় অবস্থানকালে ইসহাক দার গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও রাজনৈতিক বৈঠকে অংশ নেবেন। শনিবার সন্ধ্যায় তিনি পাকিস্তান হাইকমিশন আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন, যেখানে বিভিন্ন পেশাজীবী, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত থাকবেন।

রোববার (২৪ আগস্ট) সকালে ব্যবসায়ীদের সঙ্গে প্রাতরাশ বৈঠকের পর তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। ওই বৈঠকে ব্যবসা-বাণিজ্যসহ ছয় থেকে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেল ৪টায় উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বৈঠকগুলোতে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

এ সফরকে পাকিস্তান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। কারণ প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। গত এপ্রিলে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমেনা বেলুচের সফরের ধারাবাহিকতায় এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। যদিও ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির কারণে পূর্ব নির্ধারিত সফরটি কিছুটা বিলম্বিত হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় অবস্থানকালে ইসহাক দার বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন তিনি।

আগামী সোমবার (২৫ আগস্ট) ঢাকা ত্যাগ করবেন ইসহাক দার ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর