মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নেপালে বেকারত্ব নিয়ে জেন-জি’দের গণঅসন্তোষ, বালেন শাহের পদত্যাগ দাবি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৬:৪০ অপরাহ্ন

বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা আর যুবকদের ক্রমবর্ধমান হতাশা নিয়ে ফের উত্তাল হয়ে উঠেছে নেপাল। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর পদত্যাগের দাবিতে রাজধানীর রাস্তায় নেমে এসেছেন আন্দোলনকারীরা।

গত তিন দিনে কর্মসংস্থানের অভাবে হতাশ তিন তরুণ আত্মহত্যার চেষ্টা করেছেন। এর মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

আজ সোমবার (১৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এসব ঘটনায় প্রধানমন্ত্রী বালেন শাহর বিরুদ্ধে ক্ষোভ আরও তীব্র হয়েছে। আন্দোলনকারীরা অভিযোগ করছেন, সরকার যুবসমাজের কর্মসংস্থান, আয় বাড়ানো কিংবা তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো কার্যকর উদ্যোগই নেয়নি।

‘জেন-জি নেপাল’ নামের এক যুব সংগঠন বলছে, বালেন শাহ সরকার জনবিরোধী ও স্বৈরাচারী শাসন চালাচ্ছে। সংগঠনটির দাবি, সাম্প্রতিক বাজেট ও সরকারি নীতিতে যুবকদের জন্য কর্মসংস্থান কিংবা আর্থিক নিরাপত্তার কোনো বাস্তব পদক্ষেপ দেখা যায়নি।

এদিকে বিরোধী দল নেপালি কংগ্রেসও প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বলছে, রাষ্ট্রের ব্যর্থতার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

নেপালে যুব বেকারত্বের সমস্যা দীর্ঘদিনের। সরকারের বিরুদ্ধে এই ক্ষোভ কতদূর গড়ায়, সেটাই এখন দেখার বিষয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর