বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সামনের দিনগুলোতে সবকিছুর দাম বাড়তে পারে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১:৪৪ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমাদের জন্য বড় ক্ষতির কারণ হবে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামনের দিনগুলো খুব একটা ভালো যাবে না, কঠিন হবে। সবকিছুর দাম বাড়তে পারে। তবে এই পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে। 

আজ সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কিছু সংখ্যক নেতা বের হয়েছে, যারা বেহেশতে যাওয়ার টিকিট দিচ্ছে। কিন্তু তারা তো কাউকে বেহেশতে নিতে পারেনি। আমরা আমাদের কাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে ইনশাআল্লাহ বেহেশতে যাবো। একটি বিষয় মনে রাখবেন, ধর্মকে বিক্রি করে কিছু করা যায় না।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি যে কথা বলে, তা কাজ করে দেখায়। আমরা আমাদের কাজ ও ইবাদতের মাধ্যমে বেহেশতে যাবো। ধর্মকে ব্যবহার করে কেউ বেহেশতে যেতে পারে না।

এসময় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সৎভাবে কাজ করতে হবে, যাতে কেউ অভিযোগ করতে না পারে যে খাল খননের কাজ সঠিকভাবে হয়নি।

কিছু পাম্পে ভাঙচুরের ঘটনার বিষয়ে তিনি আরও বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোনো ধরনের ‘মব’ তৈরি হতে দেওয়া হবে না। মবকে কঠোরভাবে দমন করা হবে। কেউ গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করতে পারবে না।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর