বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

থানা থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৫:১৮ অপরাহ্ন

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার তৃতীয় তলায় এএসআই ব্যারাকের ওয়াশরুম থেকে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রোববার (২৩ নভেম্বর) সকালে সহকর্মীরা ওয়াশরুমে এএসআই অহিদুর রহমানের ঝুলন্ত দেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে বিষয়টি থানার দায়িত্বশীলদের জানান।

পরে বেলা পৌনে ১টার দিকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চমেক হাসপাতাল সূত্র জানায়, সেখানে নিয়ে যাওয়ার পর পরীক্ষা–নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক অহিদুর রহমানকে মৃত ঘোষণা করেন।

নিহত এএসআই অহিদুর রহমানের বাড়ি নোয়াখালীর কবিরহাট এলাকায়। ঘটনাটি কীভাবে ঘটেছে তা নিশ্চিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর