বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রংপুরে ছিনতাই চেষ্টার অভিযোগে ২২ জনকে গ্রেফতার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

গত ২৮ মার্চ রাতে রংপুর শহরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয় চার শিশুকে অপহরণকারী এক মহিলাকে ছিনতাই চেষ্টার অভিযোগে পুলিশ বৃহস্পতিবার (৩ এপ্রিল) ২২ জনকে গ্রেফতার করেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, ‘গ্রেফতারকৃতদের আজ বিকেলে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. সোয়েবুর রহমান  তাদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

ওসি আতাউর রহমান বলেন, ২৮শে মার্চ রাতে রংপুর শহরের তপোধন গ্রাম থেকে স্থানীয় চার শিশুকে অপহরণ করে পালানোর চেষ্টাকালে পুলিশ অপহরণকারী নারী আদুরী বেগমকে রংপুর রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করে।

এ সময় রেলওয়ে স্টেশন সংলগ্ন পোস্ট অফিসের সামনে স্থানীয় জনতার মধ্যে থেকে কিছু লোক পুলিশ হেফাজত থেকে মহিলা অপহরণকারীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এই সময়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং যৌথভাবে অপহরণকারীকে থানায় নিয়ে যায়।

ওসি জানান, ‘এই ঘটনায় পুলিশ গ্রেপ্তারকৃত মহিলা অপহরণকারীকে পুলিশ হেফাজত থেকে অপহরণের চেষ্টার অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে।’

গ্রেফতারকৃতরা হলেন মো. রুবেল (৩৪), মো. হৃদয় (২০), মো. শাহ পরান (২৫), মো. জাহিদ হাসান (১৯), মো. সাদ্দাম হোসেন (৩১), মো. সাকিব হোসেন (১৯), মো. শাহাদাত হোসেন (২৫), শমসের আলী (৩৫, হোসানু, ইসমাঈল)  মিয়া (৩৮), জাবেদ (৪৪), জাহিদ গোল্ডেন (২৪), বাদল মিয়া (১৯), সোহেল (২৫), দুলাল মিয়া (২৭), আফছার আলী (২২), সাঈদ হোসেন (২০), শাহজাহান হোসেন (২৫) ও আব্দুল হামিদ ওরফে হীরা (৪৪), জাভেদ (৩০) এবং রেজাউল করিম (৩৭)।

গ্রেপ্তারকৃতদের বাড়ি নগরীর মুসলিম পাড়া, নীলফামারীর সৈয়দপুর এবং রংপুরের পীরগাছা উপজেলায়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর