বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪ ফেব্রুয়ারি খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম স্বাভাবিক রাখতে আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেশের ৫টি ব্যাংকের নির্দিষ্ট কিছু শাখা খোলা থাকবে।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, পেট্রোলিয়াম খালাস কার্যক্রম এবং সারাদেশে জ্বালানি তেল সরবরাহ নির্বিঘ্ন রাখতে শনিবার ৫টি ব্যাংকের সুনির্দিষ্ট ১৪টি শাখা স্বল্প পরিসরে খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, এসব শাখা সীমিত পরিসরে প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে, যা মূলত জ্বালানি খাত সংশ্লিষ্ট লেনদেনের জন্য ব্যবহৃত হবে।

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সারা দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা চার দিন ব্যাংক বন্ধ থাকবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর