সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

উত্তরায় ৭তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৬

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ১:১০ অপরাহ্ন

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের সাততলা একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে অন্তত ৬ জনের। ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনায় ধোঁয়া ও আগুনে আটকা পড়েন বাসিন্দারা। 

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রথমে জানানো হয় নিহতের সংখ্যা ৩ জন। পরবর্তীতে পুলিশ জানায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৬ জন হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ৮টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তাদের ২টি ইউনিট। এরপর ফায়ার সার্ভিস সদস্যদের চেষ্টায় ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপন করা হয়।

জানা যায়, নিহতদের মধ্যে ৩ জন নারী ও ৩ জন পুরুষ। নিহত ফজলে রাব্বির মরদেহ কুয়েত মৈত্রী হাসপাতালে রাখা হয়েছে। তার স্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তার মেয়ের মরদেহ রয়েছে লুবানা হসপিটালে।

অপর পরিবারের, হারিস ও তার ছেলের মরদেহ কুয়েত মৈত্রী হাসপাতালে রাখা হয়েছে। তাঁর ভাতিজির মরদেহ রয়েছে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার আসল কারণ জানা যায়নি।তবে এলাকাবাসির তথ্য অনুযায়ী গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেতেছে।এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর