শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চায় জামায়াত, না হলে আন্দোলন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৮:৩৪ অপরাহ্ন

জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে ভোট চাওয়ার বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে কাজ না হলে  দাবি আদায় করতে রাজপথে আন্দোলনে যাওয়ার কথাও জানিয়েছে দলটি।

আজ রোববার (১০ আগস্ট) সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

তিনি বলেন, ‘আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে। সংসদে একটা পোরশন আমরা একমত হয়েছি, সেটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন, আপার হাউজে। কিন্তু আমাদের দাবি হচ্ছে সংসদের আপার হাউজ অ্যান্ড লোয়ার হাউস দুইটাতেই পিআর। সেই ইস্যুতে আমরা আন্দোলন করব, সেটাকে আমরা রিয়ালাইজ করার জন্য চেষ্টা করব।’

জামায়াতের নায়েবে আমির বলেন, ‘ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে, সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে সেটাকে জামায়াতে ইসলামী স্বাগত জানিয়েছে।’

জামায়াত নেতা আরও বলেন, ‘আমাদের দাবি খুব স্পষ্ট। আমরা অবশ্যই নির্বাচন চাই। নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই। কিন্তু নির্বাচনকে ফেয়ার করার শর্তটাকে আমরা এখানে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চাই। সেজন্য ঐকমত্য কমিশনের যে সুপারিশ আছে সেগুলোকে আইনি ভিত্তি দেওয়া, বাস্তবায়ন করা এবং সেই ভিত্তিতে আগামী নির্বাচন দিতে হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর