শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

সফল বাইপাস সার্জারি শেষে আইসিইউতে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৫:১৮ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারির পর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। 

শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ডা. জাহাঙ্গীর কবির এর নেতৃত্বে অপারেশন শুরু হয়। টানা ৫ ঘণ্টা  ধরে চলা অপারেশন সফল্ভাবে সম্পন্ন হয়।

দলের পক্ষ থেকে আমিরে জামায়াতের চিকিৎসা তদারকির দায়িত্বে থাকা ডা. খালিদুজ্জামান বলেন, ‘রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শনিবার (২ আগস্ট) সকাল ৮টায় অপারেশন শুরু হয়ে দুপুর ১২টার মধ্যে জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।

সফলভাবে অস্ত্রোপচার শেষে সার্জারির নেতৃত্বে থাকা ডা. জাহাঙ্গীর কবির জানান, সাতদিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন।

জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি সুস্থ রয়েছেন। এই মুহূর্তে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’

এর আগে ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডা. শফিকুর রহমানকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা সেদিনের প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা পাননি, তবে ধারণা করেছিলেন তিনি ডিহাইড্রেশনে ভুগেছেন। ওই ঘটনার পর দুই দিনের বিশ্রাম শেষে তিনি রংপুর, খুলনা, মৌলভীবাজারে দলীয় কর্মসূচিতে যোগ দেন।

এরপর আবারও অসুস্থ হয়ে বুধবার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় হৃৎপিণ্ডে চারটি ব্লক ধরা পড়ে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর