বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাবেক স্বতন্ত্র এমপি ফয়সাল বিপ্লব গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭:১৫ অপরাহ্ন

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২২ জুন) রাত ১০টার দিকে রাজধানীর ফার্মগেটের মনিপুরী পাড়ার একটি আবাসিক ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম।

ডিবি সূত্র জানায়, সাবেক এ এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় পাঁচটি হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে। ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, আমরা খবর পেয়েছি, তিনি গ্রেপ্তার হয়েছেন। তবে তাকে কোথা থেকে এবং কারা গ্রেপ্তার করেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফয়সাল বিপ্লব স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মুন্সিগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন। নির্বাচনে অংশ নিতে তিনি পৌর মেয়রের পদ থেকে পদত্যাগ করেছিলেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর