বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

একযোগে ১০২ জন এসি ল্যান্ডকে প্রত্যাহার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৫:১৮ অপরাহ্ন

সারাদেশের বিভিন্ন অঞ্চলে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সহকারী কমিশনাররা (ভূমি) এসি ল্যান্ড হিসেবেই বেশি পরিচিত।

আজ বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রত্যাহারকৃত এসব কর্মকর্তাকে এখন থেকে সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে নতুন দায়িত্ব পালনের জন্য দেশের বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে এসি ল্যান্ডের পদে কর্মরত ৩৭তম বিসিএস ক্যাডারদের পর্যায়ক্রমে প্রত্যাহার করা হচ্ছে এবং নতুন পদে পদায়নের প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রশাসনিক রদবদলের এই সিদ্ধান্তকে অভ্যন্তরীণ কাঠামোগত উন্নয়ন এবং কর্মকর্তাদের অভিজ্ঞতা বৃদ্ধির অংশ হিসেবেই দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর