বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১০৪২ জন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৭:৪১ অপরাহ্ন

রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। এর ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪২ জন। 

আজ রোববার (৫ অক্টোবর) বিজ্ঞপ্তির মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর তথ্যটি জানিয়েছে। এতে বলা হয়, চলতি বছরে ডেঙ্গুতে মোট ২১২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, অক্টোবরের প্রথম পাঁচদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ২৫৬৫ জন; আর মৃত্যু হলো ১৪ জনের।

এ বছর ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি মানুষ হাসপাতালে ভর্তি হন সেপ্টেম্বরে; মৃত্যুও ছিল সর্বোচ্চ। গত মাসে ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন। এছাড়া নির্ধারিত এই সময়ের মধ্যে মৃত্যু হয় ৭৬ জনের।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর