মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সিইসির সঙ্গে জামায়াতের বৈঠক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৪:১১ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল প্রস্তুতি চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছে জামায়াত ইসলামীর প্রতিনিধি দল। 

আজ সোমবার (৮ ডিসেম্বর) সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সিইসির সঙ্গে আলোচনা নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, তফসিল ঘোষণার সময় পেরিয়ে যাচ্ছে। আমরা ইসির কাছে তফসিলের সময়সূচী জানতে চেয়েছি। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কি কি পদক্ষেপ নিয়েছে ইসি, অবৈধ অস্ত্র উদ্ধারে অগ্রগতি কতটুকু সে বিষয়েও প্রশ্ন ছিল।

তিনি বলেন, অবৈধ অস্ত্র নিয়ে যারা ভোটে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সে ব্যাপারে গ্রেফতারের বিষয়ে কমিশনের পদক্ষেপ কী, প্রবাসী ভোটারদের ভোটদানে রেজিস্ট্রেশনকে আরও সহজীকরণ কীভাবে করা যায় তা নিয়ে ইসির কাছে আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, কমিশন সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দিয়েছে নির্বাচন সুষ্ঠু করার। ইসি আশ্বস্ত করেছে এই সপ্তাহেই তফসিল ঘোষণা হবে। রমজানের আগেই হবে ভোট। নির্বাচনের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তফসিলের আগেই এ বিষয় নিশ্চিত করতে হবে। ভোটগ্রহণকারী কর্মকর্তা বাছাইয়ে নিরপেক্ষতা রাখবে বলে কমিশন আশ্বস্ত করেছেন। কোনো অবস্থাতেই নির্বাচন পেছানোর সুযোগ নেই বলে জামায়াতকে ইসি আশ্বস্ত করেছে বলেও জানিয়েছেন তিনি।

এবার প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট অনুষ্ঠিত হবে।

বর্তমানে নিবন্ধিত অর্ধশতাধিক রাজনৈতিক দল রয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি এবার ভোটের বাইরে থাকছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর