বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইরান কোনো হুমকিতে ভীত নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:২০ অপরাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত কোনো চুক্তি হুমকি-ধমকির পরিবেশে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। 
তিনি বলেছেন, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ১৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, হুমকি অব্যাহত থাকলে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে না।

মঙ্গলবার ( ৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের  টুইটার) দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, লাখো গর্বিত ইরানি শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিচ্ছেন। তারা কিংবা আমাদের সাহসী সশস্ত্র বাহিনী কোনো হুমকিতে ভীত নয়। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে বলেন, নিজেদের স্বাক্ষরের প্রতি সম্মান দেখান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই প্রতিক্রিয়া আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা হয় ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাব, নয়তো কাজ শেষ করব’।

ট্রাম্প আরও দাবি করেন, আমরা চাইলে এক ঘণ্টার মধ্যে তাদের সেতুগুলো ধ্বংস করে দিতে পারি, তাদের জ্বালানি সরবরাহ ব্যবস্থা অচল করে দিতে পারি। তাদের এখন কোনো অর্থ নেই, আমরাও তাদের কোনো অর্থ দিইনি।

দুই দেশের শীর্ষ পর্যায়ের এই পাল্টাপাল্টি বক্তব্যে ওয়াশিংটন-তেহরান সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। পাশাপাশি সম্ভাব্য কূটনৈতিক আলোচনা ও ভবিষ্যৎ সমঝোতা নিয়েও নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।-সূত্র: দ্য ন্যাশনাল নিউজ


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর