শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি নাসির গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৫:৪৩ অপরাহ্ন

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাসিরকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) জুমার নামাজের পরে ঢাকার পল্লবী থানার আফতাবনগরের গাজী মসজিদ এলাকা থেকে ছাত্র-জনতা গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করলে সেখান থেকে তাকে ফরিদপুরে পাঠানো হয়।

শনিবার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে নাসিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ঢাকা ও ফরিদপুর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান।

গোলাম মো. নাসির ফরিদপুর শহরের ওয়্যারলেসপাড়া এলাকার বাসিন্দা, জেলা শ্রমিক লীগের সভাপতির পাশাপাশি মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ফরিদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি গা-ঢাকা দেন। এরপর চলতি বছরের জানুয়ারিতে ঢাকায় পরিবহন শ্রমিক ফেডারেশনের একটি অনুষ্ঠানে প্রকাশ্যে বক্তব্য দিতে দেখা যায়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, গতকাল শুক্রবার স্থানীয়রা আটক করে গোলাম নাসিরকে পল্লবী থানা পুলিশে সোপর্দ করে। পরে আজ সকালে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করে ডিএমপির পল্লবী থানা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর