বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শরীরে কোলেস্টেরল বাড়ার লক্ষণ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন

কোলেস্টেরল আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় একটি উপাদান হলেও এর মাত্রা বেড়ে গেলে তা বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে উঠতে পারে। 

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো উচ্চ কোলেস্টেরল অনেক সময়ই নীরবে শরীরের ক্ষতি করে এবং সহজে ধরা পড়ে না। ফলে অনেকেই বুঝতে পারেন না কখন এটি বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে।

বিশেষজ্ঞদের মতে, কিছু ক্ষেত্রে শরীর নিজেই আগাম সতর্ক সংকেত দেয়। মুখ, চোখ বা ত্বকে দেখা দেওয়া ছোট ছোট পরিবর্তনগুলো কখনো কখনো ইঙ্গিত দেয় যে শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে।

চোখের চারপাশে হলদেটে দাগ বা ফোলা ভাব দেখা গেলে সেটি উচ্চ কোলেস্টেরলের লক্ষণ হতে পারে। এই দাগগুলো সাধারণত ব্যথাহীন হলেও এগুলোকে অবহেলা করা ঠিক নয়। একইভাবে চোখের স্বচ্ছ অংশের চারপাশে সাদা বা ধূসর রিং দেখা গেলে সেটিও সতর্ক হওয়ার ইঙ্গিত, বিশেষ করে যদি কম বয়সে এটি দেখা দেয়।

এছাড়া মুখ, কনুই, হাঁটু বা শরীরের বিভিন্ন স্থানে হলদেটে ছোট দানা বা ফুঁসকুড়ির মতো কিছু দেখা গেলে তা শরীরে চর্বি জমার লক্ষণ হতে পারে। ত্বকের রঙে অস্বাভাবিক পরিবর্তন, যেমন হলদেটে ছোপ বা দাগ, তাও অতিরিক্ত চর্বি জমার ইঙ্গিত দেয়।

কখনো কখনো ত্বকে নীলচে বা বেগুনি জালের মতো দাগ দেখা যেতে পারে, যা রক্ত চলাচলে সমস্যার লক্ষণ হতে পারে। আবার হঠাৎ করে শরীরের বিভিন্ন অংশে ছোট ছোট লাল বা হলুদ গুটি দেখা দিলে সেটি ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়ার কারণে হতে পারে।

চিকিৎসকদের মতে, দীর্ঘদিন উচ্চ কোলেস্টেরল থাকলে তা রক্তনালিতে জমে ব্লক তৈরি করে। এর ফলে হৃদরোগ, স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

তাই এসব লক্ষণের কোনোটি দেখা দিলে দেরি না করে রক্ত পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ কোলেস্টেরলের মাত্রা নির্ণয়ের সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো রক্ত পরীক্ষা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর