মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাষ্ট্র পরিচালনায় পরিবর্তন আনতে হলে গণতন্ত্রই সবচেয়ে জরুরি: তারেক রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ১:৫৯ অপরাহ্ন

বাংলাদেশে গত বিশ বছরে জনসংখ্যা যে হারে বেড়েছে, সে অনুপাতে নাগরিক সুবিধা বাড়েনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, রাষ্ট্র পরিচালনায় পরিবর্তন আনতে হলে গণতন্ত্রই সবচেয়ে আগে জরুরি।   

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট নগরের একটি অভিজাত হোটেলে তরুণদের সঙ্গে সরাসরি মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান।

‘দ্য প্ল্যান- ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয় নগরীর একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে।

তারেক রহমান জানান, গত ১৭ বছর দেশের বাইরে থাকতে হলেও, যুক্তরাজ্যে অবস্থানকালে তিনি দেশের সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। সেই অভিজ্ঞতার আলোকে রাষ্ট্রব্যবস্থায় গুণগত পরিবর্তন আনার চেষ্টা করবেন তিনি।

তিনি বলেন, গত ২০ বছরে দেশের জনসংখ্যা যেভাবে বেড়েছে, সে অনুপাতে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানসহ মৌলিক নাগরিক সুবিধা বাড়েনি। এই সংকট সবচেয়ে বেশি অনুভব করছে তরুণ সমাজ।

দেশ পরিষ্কার রাখতে হলে আগে গণতন্ত্র পরিষ্কার করতে হবে। গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।মতবিনিময় সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার ভবিষ্যৎ সামাজিক ও অর্থনৈতিক পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি জানান, দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রতিটি পরিবারের প্রধান নারীকে এই কার্ড দেওয়া হবে।এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা সহায়তা দেওয়ার পাশাপাশি খাদ্যসামগ্রী দেওয়ার কথাও জানান তিনি। একই সঙ্গে কৃষকদের জন্য আলাদা কার্ড চালুর পরিকল্পনার কথাও উল্লেখ করেন তারেক রহমান।

অনুষ্ঠানে উপস্থিত তরুণ-তরুণীরা স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং যাতায়াত ব্যবস্থার উন্নয়ন নিয়ে প্রশ্ন করেন। সিলেট থেকে ঢাকায় যাতায়াতে দীর্ঘ সময় লাগার বিষয়টিও আলোচনায় উঠে আসে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর