বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার গ্রেফতার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১:৪৪ পূর্বাহ্ন

নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় রংপুর মহানগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ির একটি এপার্টমেন্ট  থেকে তাকে গ্রেফতার করে রংপুর মহানগর পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী।

মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানান, গেল বছর ৫ আগস্ট পতিত সরকারপ্রধান পালিয়ে যাওয়ার পর থেকেই আফতাব উদ্দিন সরকার নগরীর সেনপাড়ার ওই ফ্লাটের একটি রুম ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি নীলফামারী -১ (ডোমার-ডিমলা) আসনে আওয়ামী লীগের সাবেক এমপি।

তিনি আরও জানান, সাবেক এমপি আফতাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট রংপুর রাজা রামমোহন ক্লাবের সামনে গুলিতে নিহত পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি। এই মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকেও রংপুর থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও নীলফামারীর ডিমলায় হত্যা চেস্টা (মামলা নং ২৬, তারিখ ২৮-০৯-২০২৪) এবং নীলফামারী সদর থানার হত্যা চেস্টা ( মামলা নং২২, তারিখ ১৭-০৯-২৪) মামলার আসামি তিনি।

পুলিশ কমিশনার জানান, আফতাব উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর অর্থ যোগানদাতা ছিলেন। এছাড়া বিগত ১৬ বছর বিরোধী দলের ওপর নির্যাতন, নিপীড়নের অভিযোগ রয়েছে তার নামে। তাকে কোতয়ালী থানায় নেয়া হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে।

উল্লেখ্য, ২০১৪ সালে দশম জাতীয় সংসদে তিনি প্রথমবার সংসদ সদস্য হন। একই আসন থেকে এরপর আরও দুইবার এমপি নির্বাচিত হন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর